মুখতাসার সহীহ আল-বুখারী
৭১. কিতাবুল আদব
مختصر صحيح البخاري
৭১/১ পরিচ্ছেদঃ
সর্বাধিক উত্তম ব্যবহার পাওয়ার অগ্রাধিকারী কে?
২০০৭
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ (ﷺ) فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قالَ : (أُمُّكَ). قالَ: ثُمَّ مَنْ؟ قال : (ثُمَّ أُمُّكَ) . قالَ : ثُمَّ مَنْ؟ قالَ : (ثُمَّ أُمُّكَ). قالَ : ثُمَّ مَنْ؟ قَالَ: (ثُمَّ أَبُوكَ ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক ব্যক্তি আসল এবং বললঃ হে আল্লাহর রাসূল! আমার নিকট হতে উত্তম ব্যবহার পাওয়ার সর্বাধিক হকদার কে? তিনি বললেনঃ তোমার মা। লোকটি বললঃ এরপর কে? তিনি বললেনঃ তোমার মা। সে বললঃ এরপর কে? তিনি বললেনঃ তোমার মা। লোকটি পুনরায় জিজ্ঞেস করলঃ এরপর কে? তিনি বললেনঃ এরপর তোমার পিতা। (আলোকিত প্রকাশনীঃ ১৯৫৪)
৭১/২ পরিচ্ছেদঃ
কোন ব্যক্তি তার পিতা-মাতাকে গালি দিবে না
২০০৮
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍرٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قالَ : قَالَ رَسُولُ اللهِ (ﷺ) : (إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ) . قِيلَ : يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُل، فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُتُ أُمَّهُ) .
আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ কবীরা গুনাহ্ সমূহের মধ্যে সবচেয়ে বড় কবীরা গুনাহ্ হল কোন ব্যক্তি কর্তৃক তার পিতা-মাতাকে অভিসম্পাত করা। জিজ্ঞেস করা হলঃ হে আল্লাহর রাসুল! কিভাবে একজন লোক তার পিতা-মাতাকে অভিসম্পাত করতে পারে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এক ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দেয়। সেও প্রথমোক্ত ব্যক্তির পিতাকে গালি দেয়। এক ব্যক্তি অপর ব্যক্তির মাকে গালি দেয়, ফলে অপর ব্যক্তিও তার মাকে গালি দেয়। (আলোকিত প্রকাশনীঃ ১৯৫৫)
৭১/৩ পরিচ্ছেদঃ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর গুনাহ্
২০০৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ : (لا يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ).
জুবাইর বিন মুতইম (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছিঃ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবেনা। (আলোকিত প্রকাশনীঃ ১৯৫৬)
৭১/৪ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ্ও তার সাথে সম্পর্ক বজায়
২০১০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : (إِنَّ الرَّحِمَ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَقَالَ اللهُ: مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ، وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ 'রাহিম' শব্দটির উৎপত্তি রাহমান থেকে। আল্লাহ্ তাআলা তাকে বললেনঃ যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো। আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। (আলোকিত প্রকাশনীঃ ১৯৫৭)