মুখতাসার সহীহ আল-বুখারী
৩৬. কিতাবুশ্ শুফআ
مختصر صحيح البخاري
৩৬/১ পরিচ্ছেদঃ
বিক্রয়ের পূর্বে শুফআর অধিকারী ব্যক্তির নিকট বিক্রয়ের প্রস্তাব করা
১০৫২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي رَافِعٍ رَضِيَ اللهُ عَنْهُ مَوْلَى النَّبِيِّ (ﷺ): أَنَّهُ جَاءَ إِلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللهُ عَنْهُ فَقَالَ : أَبْتَعْ مِنِّي بَيْتَيَّ فِي دَارِكَ، فَقَالَ سَعْدٌ: وَاللَّهِ لَا أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلافٍ مُنَجِّمَةٍ، أَوْ مُقَطَّعَةِ، قَالَ أَبُو رَافِعٍ : لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَمِائَةِ دِينَارٍ، وَلَوْلاً أَنِّي سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ : (الجَارُ أَحَقُّ بِسَقَبِهِ) مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلافٍ وَأَنا أُعْطَى بِهَا خَمْسَمِائَةِ دِينَارٍ. فَأَعْطَاهَا إِيَّاهُ.
নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত গোলাম আবু রাফেথেকে বর্ণিতঃ
তিনি সা'দ বিন আবু ওয়াক্কাসের নিকট আগমণ করে বললেনঃ আপনার বাড়ীর সীমানার মধ্যে অবস্থিত আমার ঘর দু'টি আপনি খরিদ করুন। সা'দ বললেনঃ আল্লাহর শপথ! আমি আপনাকে চার হাজার দিরহামের বেশী দেবনা। তাও আবার কিস্তিতে কিস্তিতে। আবু রাফে বললেনঃ আমাকে ওটার বিনিময়ে পাঁচ শত দীনার (পাঁচ হাজার দিরহাম) প্রদান করার প্রস্তাব করা হচ্ছে। আমি যদি রাসূল (ﷺ) কে এ কথা বলতে না শুনতাম যে, “প্রতিবেশী তার সংলগ্ন সম্পত্তিতে অধিক হকদার” তাহলে আমি আপনাকে ওটা কখনই দিতামনা। বিশেষ করে যখন আমাকে ওটার বিনিময়ে পাঁচ শত দীনার দেয়ার প্রস্তাব করা হচ্ছে। অতঃপর আবু রাফে ঘর দুটো সা'দকেই দিয়ে দিলেন। (আলোকিত প্রকাশনীঃ ১০২৯)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ শুফআর ব্যাখ্যা ১০২০ নং হাদীছে অতিক্রান্ত হয়েছে।
৩৬/২ পরিচ্ছেদঃ
কোন্ প্রতিবেশী অধিক নিকটবর্তী?
১০৫৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيْهِمَا أُهْدِي؟ قَالَ: إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا ) .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি একদা রাসূলুল্লাহ (ﷺ) কে বললামঃ হে আল্লাহর রাসূল! আমার দু'জন প্রতিবেশী রয়েছে। তাদের দু'জনের কাকে হাদীয়া দিব? নবী (ﷺ) বললেনঃ যার দরজা তোমার অধিক নিকটবর্তী। (আলোকিত প্রকাশনীঃ ১০৩০)