hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৮১. কিতাবুত্‌ দিয়াত

مختصر صحيح البخاري

৮১/১ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি কোন প্রাণ রক্ষা করলো সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল

২১৭০
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: (مَنْ حَمَلَ عَلَيْنَا السَّلاحَ فَلَيْسَ مِنَّا) .
আব্দুল্লাহ্ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো সে আমাদের অন্তর্ভূক্ত নয়। (আলোকিত প্রকাশনীঃ ২১১৭)
৮১/২ পরিচ্ছেদঃ

আল্লাহর বাণীঃ জানের বদলে জান এবং চোখের বদলে চোখ

২১৭১
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ: قالَ رَسُولُ اللهِ (ﷺ): (لاَ يَحِلُّ دَمُ أمْرِي مُسْلِمٍ، يَشْهَدُ أَنْ لا إِلهَ إِلَّا اللهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ، إِلا بِإِحْدَى ثَلَاثٍ: النَّفْسُ بِالنَّفْسِ، وَالغَيِّبُ الزَّانِي، والمُفَارِقُ لِدِينِهِ النَّارِكُ لِلْجَمَاعَةِ) .
আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরশাদ করেন, “আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই এবং আমি (মুহাম্মাদ) আল্লাহর রাসূল” এ কথার সাক্ষ্য প্রদানকারী কোন মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়। তবে তিনটি কারণের যে কোন একটি যে কোন একটি কারণে তাকে হত্যা করা বৈধ। (১) বিবাহিত ব্যভিচারী (২) অন্যায়ভাবে কোন মানুষকে হত্যাকারী (৩) মুসলিমদের জামাআত পরিত্যাগকারী তথা দ্বীন বর্জনকারী। (আলোকিত প্রকাশনীঃ ২১১৮)
৮১/৩ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি অন্যায়ভাবে কারও রক্তপাত দাবী করে

২১৭২
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ (ﷺ) قال: (أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلَاثَةٌ : مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغِ فِي الإِسْلامِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبٌ دَمَ أَمْرِي بِغَيْرِ حَقٌّ لِيُهَرِيقَ دَمَهُ ) .
আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণীত মানুষ তিনজন। (১) যে ব্যক্তি হারামের সীমানায় (মক্কা ও মদীনায়) অন্যায় কাজে লিপ্ত হয়। (২) ইসলামের মধ্যে যে ব্যক্তি জাহেলিয়াতের রীতিনীতি তালাশ করে ও (৩) যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্তপাত কামনা করে৷ (আলোকিত প্রকাশনীঃ ২১১৯)
৮১/৪ পরিচ্ছেদঃ

যে ব্যক্তি শাসকের কাছে না গিয়ে নিজের অধিকার আদায় করে নেয় কিংবা নিজেই বদলা নিয়ে নেয়

২১৭৩
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ : (لَوْ أطلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ، وَلَمْ تَأْذَنْ لَهُ، بحَصاة فَفَقَاتَ عَيْنَهُ مَا كَانَ فَخَذَفْتَهُ عَلَيْكَ مِنْ جُنَاحٍ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমার ঘরে যদি কেউ বিনা অনুমতিতে গোপনে কিছু দেখার জন্য উঁকি মারে আর তুমি যদি পাথর নিক্ষেপ করে তার চক্ষু নষ্ট করে দাও, তবে তোমার কোন অপরাধ নেই। (আলোকিত প্রকাশনীঃ ২১২০)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ মূলতঃ বদলার কোন অনুমোদন এখানে নেই; বরং উকি ঠেকানোর কড়া নিদের্শ দিতে গিয়ে এতটুকু অধিকার দেয়া উদ্দেশ্য, যার ফলে চক্ষু গেলেও সে আসামী হবেনা। বস্তুতঃ শরঈ পারিভাষিক কেসাস প্রশাসন ব্যতিরেকে অন্য কেউ আদায় করার অধিকার রাখেনা।