hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৭০. কিতাবুল লিবাস (পোষাক-পরিচ্ছদের বর্ণনা)

مختصر صحيح البخاري

৭০/১ পরিচ্ছেদঃ

টাখনুর নীচে যে পরিমাণ কাপড় ঝুলিয়ে পরা হয় সে পরিমাণ অংশ জাহান্নামে যাবে

১৯৮৪
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَن النَّبِيِّ (ﷺ) قال: (ما أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الْإِزَارِ فَفِي النَّارِ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি টাকনুর নীচে লুঙ্গি ঝুলিয়ে পরবে, সে যে পর্যন্ত ঝুলিয়ে পরবে তার পায়ের সেই স্থান টুকু জাহান্নামে জ্বলবে। (আলোকিত প্রকাশনীঃ ১৯৩১)
৭০/২ পরিচ্ছেদঃ

ডোরাদার চাদর এবং ইয়ামানী চাদর

১৯৮৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : كانَ أَحَبُّ النِّيَابِ إِلَى النَّبِيِّ (ﷺ) أَنْ يَلْبَسَها الْحِبَرَةَ .
আনাস বিন মালেক (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ)-এর নিকট সর্বাধিক প্রিয় পোষাক ছিল হিবারা পরিধান করা (ইয়ামানের এক প্রকার চাদর)। (আলোকিত প্রকাশনীঃ ১৯৩২)
১৯৮৬
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) حِينَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدِ حِبَرَة .
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যু বরণ করলে তাকে হিবারা চাদর দিয়ে ঢেকে দেয়া হয়। (আলোকিত প্রকাশনীঃ ১৯৩৩)
৭০/৩ পরিচ্ছেদঃ

সাদা কাপড় পরিধান করা

১৯৮৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي ذَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قال : أَتَيْتُ النبي (ﷺ) وَعَلَيْهِ ثَوْبٌ أَبْيَضُ، وَهُوَ نَائِمٌ ، ثُمَّ أَتَيْتُهُ وَقَدِ اسْتَيْقَظَ ، فَقَالَ : ما مِنْ عَبْدٍ قَالَ: لاَ إِلَهَ إِلا اللَّهُ، ثُمَّ ماتَ عَلَى ذلِكَ إِلا دَخَلَ الجَنَّةَ). قُلْتُ : وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ : (وَإِنْ زَنَىٰ وَإِنْ سَرَقَ). قُلْتُ : وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قالَ : (وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ). قُلْتُ : وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ : (وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْم أَنْفِ أَبِي ذَرٌ ) . وَكَانَ أَبُو ذَرِّ إِذَا حَدَّثَ بِهَذَا قَالَ: وَإِنْ رَغِمَ أَنْفُ أَبِي ذَرٍّ .
আবু যার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। তখন তিনি সাদা পোষাক পরে ঘুমাচ্ছিলেন। আমি পুনরায় এসে দেখলাম, তিনি জাগ্রত হয়েছেন। তিনি তখন বললেনঃ যে কোন বান্দা লা-ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অতঃপর এ কথার উপর মৃত্যু বরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আবু যার্ বলেনঃ আমি বললামঃ সে যদি ব্যভিচার করে এবং চুরি করে তবুও? তিনি বললেনঃ যদিও সে যেনা করে এবং চুরি করে তবুও। আমি বললামঃ যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবুও? তিনি বললেনঃ যদি সে যেনা করে এবং চুরি করে তবুও। আমি পুনরায় বললামঃ যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবুও? তিনি বললেনঃ যদি সে ব্যভিচার করে এবং চুরি করে তবুও। আর এতে যদিও আবু যারের নাক ভুলন্ঠিত হয়। পরবর্তীতে আবু যার্ যখন এই হাদীছটি বর্ণনা করতেন তখন বলতেনঃ যদিও এতে আবু যারের নাক ধুলোমলিন হয়। (আলোকিত প্রকাশনীঃ ১৯৩৪)
৭০/৪ পরিচ্ছেদঃ

রেশমী পোষাক পরিধান করা ও বিছানার চাদর হিসাবে তা ব্যবহার করা

১৯৮৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ (ﷺ) نَهى عَنِ الحَرِيرِ، إِلا هكَذَا وَأَشَارَ بِإِصْبَعَيْهِ اللَّتَيْنِ تَلِيَانِ الإنْهَامَ، يَعْنِي الأَعْلَامَ .
উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) রেশমী কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। তবে এতটুকু জায়েয এই কথা বলে তিনি তাঁর মধ্যমা ও শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন। এর দ্বারা তিনি কাপড়ের পার্শ্বকে বুঝিয়েছেন। (আলোকিত প্রকাশনীঃ ১৯৩৫)