মুখতাসার সহীহ আল-বুখারী
৭৩. কিতাবুত দাওয়াত (দু'আ পর্ব)
مختصر صحيح البخاري
৭৩/১ পরিচ্ছেদঃ
প্রত্যেক নবীর জন্যই একটি কবুলযোগ্য দু'আ ছিল
২০৬৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللَّهِ (ﷺ) قَالَ: (لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ يَدْعُو بِهَا، وَأُرِيدُ أَنْ أَخْتَبِى دَعْوَتِي شَفَاعَةٌ لِأُمَّتِي فِي الآخِرَةِ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ প্রত্যেক নবীর জন্যই একটি কবুলযোগ্য জিকির">দু'আ ছিল। আমি চাই আমার দু'আটি আখেরাতে আমার উম্মাতের শাফাআতের জন্য সংরক্ষিত থাকুক। (আলোকিত প্রকাশনীঃ ২০১৫)
৭৩/২ পরিচ্ছেদঃ
সাইয়্যেদুল ইস্তিগফার (সর্বোত্তম ক্ষমা প্রার্থনার দু'আ
২০৭০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ شَدَّادَ بْن أَوْسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : ( سَيِّدُ الاسْتِغْفَارِ أَنْ تَقُولَ : اللَّهُمَّ أَنْتَ ربي، لا إِلَهَ إِلا أَنْتَ، خَلَقْتَنِي، وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ . قالَ: وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا ، فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ، وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا ، فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبحَ، فَهُوَ مِنْ أَهْلِ الجَنَّةِ).
শাদ্দাদ বিন আওস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ ক্ষমা প্রার্থনার সর্বোত্তম দুআ হচ্ছে, তুমি বলবেঃ “হে আল্লাহ্! তুমি আমার প্রতিপালক। তুমি ছাড়া অন্য কোন সত্য ইলাহ্ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি সাধ্যানুযায়ী তোমার সাথে কৃত ওয়াদা-অঙ্গিকার রক্ষা করছি। আমার কৃত কর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি, আমার প্রতি তোমার নেয়ামত স্বীকার করছি এবং তোমার দরবারে আমার পাপকর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা কর, কেননা তুমি ছাড়া পাপরাশী কেউ ক্ষমা করতে পারেনা। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যে ব্যক্তি কথাগুলো দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে বললো এবং সন্ধ্যা হওয়ার পূর্বেই মারা গেল সে জান্নাতী। আর যে ব্যক্তি কথাগুলো রাত্রিবেলা দৃঢ় বিশ্বাসের সাথে বললো এবং সকাল হওয়ার আগেই মারা গেল সেও জান্নাতী। (আলোকিত প্রকাশনীঃ ২০১৬)
৭৩/৩ পরিচ্ছেদঃ
দিনে ও রাতে নবী (ﷺ)-এর ক্ষমা প্রার্থনা
২০৭১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ (ﷺ) يَقُولُ : (وَاللهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আমি অবশ্যই প্রতি দিন আল্লাহ্ তাআলার কাছে সত্তর বারের বেশী ক্ষমা প্রার্থনা করি। (আলোকিত প্রকাশনীঃ ২০১৭)
৭৩/৪ পরিচ্ছেদঃ
তাওবা
২০৭২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بْن مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَ بِحَدِيثَيْنِ: أَحَدُهُما عَنِ النَّبِيِّ (ﷺ) - (ﷺ) - وَالْآخَرُ عَنْ نَفْسِهِ، قالَ : إِنَّ الْمُؤْمِنَ يَرَى ذُنُوبَهُ كَأَنَّهُ قاعِدٌ تَحْتَ جَبَلٍ يَخَافُ أَنْ يَقَعَ عَلَيْهِ، وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كُذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ، فَقَالَ بِهِ هُكَذَا. ثُمَّ قَالَ : اللَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ عَبْدِهِ مِنْ رَجُلٍ نَزَلَ مَنْزِلًا وَبِهِ مَهْلَكَةٌ، وَمَعَهُ رَاحِلَتُهُ، عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ، فَوَضَعَ رَأْسَهُ فَنَامَ نَوْمَةٌ، فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ رَاحِلَتُهُ ، حَتَّى إِذا اشْتَدَّ عَلَيْهِ الحَرُّ وَالْعَطَسُ أَوْ مَا شَاءَ اللَّهُ، قَالَ: أَرْجِعُ إِلَى مَكَانِي، فَرَجَعَ فَنَامَ نَوْمَةٌ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَهُ) .
আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি দু'টি হাদীছ বর্ণনা করেছেনঃ একটি নবী (ﷺ) থেকে অন্যটি নিজ থেকে। নিজ থেকে বর্ণিত হাদীছটি হচ্ছে, তিনি বলেনঃ ঈমানদার নিজের গুনাহসমূহকে এমনভাবে দেখে সে যেন একটি পাহাড়ের নীচে বসে আছে, আর পাহাড়টি তার উপর ধ্বসে পড়ার আশঙ্ককা করছে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহসমূকে মাছির মত মনে করে, যা তার নাকের উপর বসল। আর সে তা এভাবে তাড়িয়ে দিল (হাত দ্বারা ইঙ্গিত করে দেখালেন)। অতঃপর তিনি বললেনঃ “বান্দা যখন তওবা করে তখন আল্লাহ তার প্রতি ঐ ব্যক্তির চেয়ে অধিক খুশি হন যে তার বাহনে আরোহন করে সফরে বের হল। বাহনের উপরেই ছিল তার খাদ্য-পানীয় ও সফর সামগ্রী। নির্জন মরুভূমির উপর দিয়ে সফর করার সময় বিশ্রামার্থে অবতরণ করল। অতঃপর মাটিতে মাথা রেখে এক সময় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল তার বাহন কোথায় যেন চলে গেছে। অবশেষে সে যখন প্রচন্ড গরম ও পিপাসা বা আল্লাহ্ যা চাইলেন তাতে কাতর হলো তখন সে নিজে নিজে বললঃ আমি আমার পূর্ব স্থানে ফিরে যাবো। সেখানে এসে সে আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মাথা উঠিয়ে সে দেখতে পেলো, তার (হারানো) বাহনটি সমুদয় খাদ্য-পানীয়সহ মাথার পাশে দাড়িয়ে আছে। (আলোকিত প্রকাশনীঃ ২০১৮)