মুখতাসার সহীহ আল-বুখারী
২. কিতাবুল ঈমান
مختصر صحيح البخاري
২/১ পরিচ্ছেদঃ
নবী (ﷺ)-এর বাণীঃ ইসলামের ভিত্তি পাঁচটি
৮
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (بُنِيَ الْإِسْلامُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجُ ، وَصَوْمِ رَمَضَانَ).
ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
২/২ পরিচ্ছেদঃ
ঈমানের শাখাসমূহ
৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: الْإِيمَانُ بِضْعُ وَسِدُّونَ شُعْبَةٌ، وَالحَيَاءُ شُعْبَةٌ مِن الإيمان).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ “ঈমানের সত্তর অথবা ষাটের অধিক শাখা রয়েছে। তার মধ্যে লজ্জাবোধ ঈমানের অন্যতম একটি শাখা”। (আলোকিত প্রকাশনীঃ ৯)
২/৩ পরিচ্ছেদঃ
যার জবান ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সেই প্রকৃত মুসলিম
১০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: (المُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ) .
আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ ‘যার হাত ও জবানের অনিষ্ট হতে মুসলিমগণ নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলিম। আর প্রকৃত মুহাজির হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ বর্জন করে চলেন”। (আলোকিত প্রকাশনীঃ ১০)
২/৪ পরিচ্ছেদঃ
ইসলামের কোন্ কাজটি উত্তম?
১১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالُوا : يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الإسلام أَفْضَلُ؟ قَالَ: مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسانِهِ وَيَدِهِ) .
আবু মূসা আশআরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলেনঃ ইসলামের কোন্ কাজটি সবচেয়ে উত্তম? উত্তরে তিনি বললেনঃ যার হাত ও জবানের অনিষ্ট হতে মুসলিমগণ নিরাপদ থাকে। অর্থাৎ হাত ও জবানের মাধ্যমে কাউকে কষ্ট না দেয়া৷ (আলোকিত প্রকাশনীঃ ১১)