মুখতাসার সহীহ আল-বুখারী
৪৪. পড়ে থাকা জিনিষ কুড়ানো
مختصر صحيح البخاري
৪৪/১ পরিচ্ছেদঃ
পড়ে থাকা জিনিষের মালিক যদি সঠিক আলামত বর্ণনা করে তাহলে তাকে তা ফিরিয়ে দিতে হবে
১১১১
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ الله عَنْهُ قَالَ : وَجَدْتُ صُرَّةٌ فِيهَا مِائَةُ دِينَارٍ، فَأَتَيْتُ النَّبِيَّ (ﷺ) فَقَالَ: عَرْفَهَا حَوْلاً. فَعَرَّفْتُهَا حَوْلًا، فَلَمْ أَجِدْ مَنْ يَعْرِفُهَا، ثُمَّ أَتَيْتُهُ فَقَالَ : (عَرِّفْهَا حَوْلًا). فَعَرَّفْتُهَا فَلَمْ أَجِدُ مَنْ يَعْرِفُها، ثُمَّ أَتَيْتُهُ ثَلاثًا ، فَقَالَ: أحْفَظ وعاءَهَا، وَعَدَدَهَا، وَوِكاءَهَا فَإِنْ جاءَ صَاحِبُهَا، وَإِلا فَاسْتَمْتِعْ بِهَا).
উবাই বিন কা'ব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একবার আমি একটি থলে পেয়েছিলাম। তাতে ছিল একশত দীনার। নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে আমি তাঁকে এ ব্যাপারে সংবাদ দিলাম। তিনি বললেনঃ এক বছর পর্যন্ত তুমি ঘোষণা কর। আমি তাই করলাম। এবারও এটি সনাক্ত করার মত কোন লোক পেলামনা। তারপর আমি নবী সান্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আসলাম। তিনি পুনরায় বললেনঃ আরো এক বছর প্রচার কর। আমি তাই করলাম। কিন্তু এবারও এটি সনাক্ত করার মত কোন লোক পেলামনা৷ তারপর আমি তৃতীয়বার নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসলাম। এবার তিনি বললেনঃ তুমি উক্ত থলের আকার, মুদ্রার সংখ্যা এবং বাঁধন মনে রাখবে। তারপর যদি উহার মালিক আসে তাহলে তাকে তা ফেরত দাও। আর যদি না আসে তাহলে তুমি তা দ্বারা উপকৃত হও। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৪)
৪৪/২ পরিচ্ছেদঃ
রাস্তায় খেজুর পাওয়া গেলে
১১১২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ : (إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي، فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةٌ عَلَى فِرَاشِي، فَأَرْفَعُهَا لَأَكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةٌ فَأُلْقِيهَا ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আমি যখন বাড়ীতে যাই তখন কখনও কখনও আমার বিছানায় খেজুর পড়ে থাকতে দেখি। আমি তা খাওয়ার জন্য উঠাই। তারপর আমার আশঙ্কা হয়, হতে পারে তা সাদকার খেজুর। তখন আমি তা ফেলে দেই। (আলোকিত প্রকাশনীঃ ১০৮৫)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ রাস্তায় সামান্য জিনিষ পড়ে থাকলে তার মালিকের অনুসন্ধান না করেই তা ব্যবহার করা জায়েয আছে। রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য যেহেতু সাদকার বস্তু হালাল ছিলনা তাই তিনি সতর্কতা অবলম্বন করতেন। ইমামগণের সর্বাপেক্ষা শক্তিশালী মতানুযায়ী যে পরিমাণ বস্তু পড়ে থাকলে তা নিজের জন্য নেয়া চলে, তা এমন অল্প হতে হবে, যার প্রতি মালিকের কোন ভ্রুক্ষেপ থাকেনা। ভ্রুক্ষেপ করার মত হলে তা তোলা যাবেনা। তবে শুধু এই শর্তে তা উঠানো যাবে যে, একবছর পর্যন্ত গণজামায়েতের স্থান সমূহে তার ঘোষণা দিবে। বছর পূর্ণ হলে এই শর্তে ব্যবহার করতে পারবে যে, তার পরিচয়ের চিহ্ন জেনে রাখবে। যাতে মালিক এসে গেলে নিশ্চিত হয়ে তার বদলা দিতে পারে।