মুখতাসার সহীহ আল-বুখারী
১৭. কুরআন তিলাওয়াতের সিজদাহ
مختصر صحيح البخاري
১৭/১ পরিচ্ছেদঃ
কুরআন তিলাওয়াতের সিজদাহ ও তার সুন্নাতী তরীকা
৫৬৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَرَأَ النَّبِيُّ (ﷺ) النَّجْمَ بِمَكَّةَ، فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخِ، أَخَذَ كَفَّا مِنْ حَصى، أَوْ تُرَابٍ، فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَالَ : يَكْفِينِي هَذَا، فَرَأَيْتُهُ بَعْدَ ذلِكَ قُتِلَ كَافِرًا .
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একদা নবী (ﷺ) মক্কায় অবস্থানকালে সূরা নাজম পাঠ করলেন এবং তাতে সিজদাহ করলেন। মাত্র একজন বৃদ্ধলোক ব্যতীত তাঁর সাথের সকলেই সিজদাহ করল। সে এক মুষ্ঠি পাথর অথবা মাটি নিয়ে কপাল পর্যন্ত উঠিয়ে বললঃ আমার জন্য এতটুকুই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেনঃ পরবর্তীতে আমি দেখলামঃ লোকটি কাফের অবস্থায় নিহত হয়েছে। (আলোকিত প্রকাশনীঃ ৫৬২)
১৭/২ পরিচ্ছেদঃ
সূরা সোয়াদের সিজদাহ
৫৭০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «ص». لَيْسَتْ مِنْ عَزَائِم السُّجُودِ، وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ (ﷺ) يَسْجُدُ فيها .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ সূরা সোয়াদের সিজদাহ জরুরী নয়। তবে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে তা পাঠ করার সময় সিজদাহ করতে দেখেছি৷ (আলোকিত প্রকাশনীঃ ৫৬৩)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ বিশুদ্ধ মতে তিলাওয়াতের সিজদাহ ওয়াজিব নয়; বরং তা মুস্তাহাব
১৭/৩ পরিচ্ছেদঃ
মুশরিকদের সাথে মুসলিমদের সিজদাহ করা অথচ মুশরিক হল নাপাক, তার অযু নেই
৫৭১
মুখতাসার সহীহ আল-বুখারীوحديثه رَضِيَ اللَّهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ (ﷺ) سَجَدَ بِالنَّجْمِ، تَقَدَّمَ قريبًا من رواية ابن مسعود وزاد في هذه الرواية : وسجد معه المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ، وَالْجِنُّ وَالإِنْس .
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) সূরা নাজম পাঠ করার সময় সিজদাহ করেছেন। হাদীছটি আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় একটু পূর্বে অতিক্রান্ত হয়েছে। এই বর্ণনায় শুধু এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে, তখন তাঁর সাথের মুসলিম, মুশরিক এবং জিন- ইনসান সকলেই সিজদাহ করল। (আলোকিত প্রকাশনীঃ ৫৬৪)
১৭/৪ পরিচ্ছেদঃ
যে ব্যক্তি সিজদার আয়াত পাঠ করল কিন্তু তাতে সিজদাহ দিলনা
৫৭২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ (ﷺ): وَالنَّجْمِ. فَلَمْ يَسْجُدُ فِيهَا .
যায়েদ বিন ছাবেত (রাঃ)থেকে বর্ণিতঃ
একদা তিনি নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে সূরা নাজম পাঠ করলেন। কিন্তু তিনি তাতে সিজদাহ করেন নি। (আলোকিত প্রকাশনীঃ ৫৬৫)