মুখতাসার সহীহ আল-বুখারী
৬৯. কিতাবুত্ তিব্ব
مختصر صحيح البخاري
৬৯/১ পরিচ্ছেদঃ
আল্লাহ্ এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার কোন চিকৎসা ব্যবস্থা করেন নি
১৯৬২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: (مَا أَنْزَلَ اللهُ دَاءً إِلا أَنْزَلَ لَهُ شِفَاءٌ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আল্লাহ্ এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার কোন চিকৎসার ব্যবস্থা করেন নি। (আলোকিত প্রকাশনীঃ ১৯১০)
৬৯/২ পরিচ্ছেদঃ
তিনটি জিনিষে নিরাময় রয়েছে
১৯৬৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قالَ: (الشِّفَاءُ فِي ثَلَاثَةٍ : شَرْبَةِ عَسَلٍ، وَشَرْطَةِ مِحْجَمٍ، وَكَيَّةِ نَارٍ، وَأَنْهَى أُمَّتِي عَنِ الْكَيِّ).
আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ তিনটি জিনিষে রোগের শিফা (আরোগ্য) রয়েছে। মধু পান করাতে, শিঙ্গা লাগানোতে (রক্ত মোক্ষণে ) এবং আগুনে লোহা গরম করে তা দিয়ে ছেঁকা লাগানোতে। কিন্তু আমি আমার উম্মতদেরকে লোহা দ্বারা ছেঁকা লাগাতে নিষেধ করছি। (আলোকিত প্রকাশনীঃ ১৯১১)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ লোহা গরম করে তা দিয়ে ছেঁকা লাগানো কেবল একান্ত প্রয়োজনেই জায়েয। তখনই তা জায়েয যখন অন্য কোন ব্যবস্থা ফলপ্রসু না হয়। নবী (ﷺ) নিজেই সা'দ বিন মুআযকে হেঁকা দিয়েছেন। তিনি দাগ লাগাতে এ জন্যই নিষেধ করেছেন যে, তাতে অনেক কষ্ট হয়৷
৬৯/৩ পরিচ্ছেদঃ
মধু দ্বারা চিকিৎসা করা এবং আল্লাহর বাণীঃ “এতে মানুষের জন্য রয়েছে আরোগ্য”
১৯৬৪
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ (ﷺ) فَقَالَ : إِنَّ أَخِي يَشْتَكِي بَطْنَهُ، فَقَالَ: (أَسْقِهِ عَسَلا). ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَقَالَ : (أَسْقِهِ عَسَلا). ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ : (أَسْقِهِ عَسَلا). ثُمَّ أَتَاهُ فَقَالَ : فَعَلْتُ؟ فَقَالَ : (صَدَقَ اللهُ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، أَسْقِهِ عَسَلًا). فَسَقَاهُ فَبَرَأَ .
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললঃ আমার ভাইয়ের পেটের অসুখ হয়েছে। তিনি বললেনঃ তাকে মধু পান করাও। লোকটি আবার এসে একই কথা বললঃ তিনি বললেনঃ তাকে মধু পান করাও। লোকটি তৃতীয়বার এসে একই কথা বলল। এবারও নবী (ﷺ) বললেনঃ তোমার ভাইকে মধু পান করাও। লোকটি আবার আসল এবং বললঃ আমি আপনার পরামর্শ অনুযায়ী কাজ করছি। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আল্লাহর কথা সত্য, কিন্তু তোমার ভাইয়ের পেট সত্য নয়। যাও এবং তোমার ভাইকে মধু পান করাও। লোকটি এবারও গিয়ে তাকে মধু পান করাল। এতে তার ভাই সুস্থ হয়ে গেল।" (আলোকিত প্রকাশনীঃ ১৯১২)
৬৯/৪ পরিচ্ছেদঃ
কালোজিরার মাধ্যমে চিকিৎসা
১৯৬৫
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (إِنَّ هذِهِ الحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلا مِنَ السَّام). قُلْتُ : وَمَا السَّامُ؟ قال : (المَوْتُ)
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, এই কালো জিরা ‘সাম' ব্যতীত সকল রোগের নিরাময়। আমি বললামঃ সাম কী? তিনি বললেনঃ মৃত্যু। (আলোকিত প্রকাশনীঃ ১৯১৩)