মুখতাসার সহীহ আল-বুখারী
৬৭. কিতাবুল আশরিবাহ (পানীয় দ্রব্যসমূহের বর্ণনা)
مختصر صحيح البخاري
৬৭/১ পরিচ্ছেদঃ
মধু থেকে তৈরী মদ সম্পর্কে, একে বিউ বলা হয়
১৯৩৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ : سُئِلَ رَسُولُ اللَّهِ (ﷺ) عَنِ البِنْعِ وَهُوَ نَبيذُ العَسَلِ، وَكَانَ أَهْلُ اليَمَنِ يَشْرَبُونَهُ، فَقالَ رَسولُ اللهِ (ﷺ): (كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ).
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কে বিউ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ইহা মধু থেকে তৈরী হত। ইয়ামান বাসীরা তা পান করত। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ যে পানীয় নেশা আনয়ন করে তা হারাম। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮১)
১৯৩৪
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي عامِرِ الأَشْعَرِي رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ سَمِعَ النَّبِيَّ (ﷺ) يَقُولُ: (لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الْحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ ، يَأْتِيهِمْ لِحَاجَةٍ فَيَقُولُوا: أَرْجِعْ إِلَيْنَا غَدًا، فَتُهُمُ اللَّهُ، وَيَضَعُ الْعَلَمَ، وَيَمْسِخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ).
আবু আমের আল-আশআরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেনঃ আমার উম্মাতের মধ্যে এমন লোকের আবির্ভাব হবে, যারা যেনা-ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও গানবাদ্যকে হালাল মনে করবে। আর একটি সম্প্রদায় পাহাড়ের পাদদেশে বসবাস করবে। গোধূলি লগ্নে যখন তারা তাদের পশুপাল নিয়ে বাড়িতে ফিরে চলবে, তখন তাদের নিকট কোন প্রয়োজনে নিঃস্ব ফকীর আসবে৷ তারা তাকে বলবেঃ আগামীকাল সকালে আমাদের নিকট এস। রাতের অন্ধকারেই আল্লাহ্ তাদেরকে ধ্বংস করে দিবেন। একদলের উপর পাহাড় নিক্ষেপ করবেন আর অন্যদেরকে কিয়ামত পর্যন্ত বানর ও শুকরে পরিণত করে দিবেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮২)
৬৭/২ পরিচ্ছেদঃ
তামা বা কাঠের পাত্রে মদ তৈরী করা
১৯৩৫
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيٌّ أَنَّهُ دعا النبي (ﷺ) فِي عُرْسِهِ، فَكانَتِ امْرَأَتُهُ خَادِمَهُمْ، وَهِيَ الْعَرُوسُ، قَالَتْ : أَتَدْرُونَ مَا سَقَيْتُ رَسُولَ اللَّهِ ؟ أَنْقَعْتُ لَهُ تَمَرَاتٍ مِنَ اللَّيْلِ فِي تَوْرٍ .
আবু উসায়েদ আস্ সায়েদীথেকে বর্ণিতঃ
তিনি একদা রাসূলুল্লাহ্ (ﷺ) কে তার বিয়ের ভোজে দাওয়াত দিলেন। তার স্ত্রী মেহমানদের খাবার পরিবেশন করেছিলেন। আর তিনি ছিলেন নববধূ। তিনি বলেনঃ তোমরা কি জান আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কি পান করিয়েছি? আমি তাঁর জন্য রাতে একটি কাঠের পাত্রে কয়েকটি খেজুর ভিজিয়ে রেখেছিলাম। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮৩)
৬৭/৩ পরিচ্ছেদঃ
মদ পানের পাত্র ব্যবহার করতে নিষেধ করার পর নবী (ﷺ)-এর পুনরায় তা ব্যবহারের অনুমতি দান
১৯৩৬
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قالَ : لَمَّا نَهَى النَّبِيُّ (ﷺ) الأَسْقِيَةِ، قِيلَ لِلنَّبِيِّ : لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ سِقَاءٌ، فَرَخَص لَهُمْ في الجَرُ غَيْرِ المُزَفَّتِ .
আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) যখন মদের জন্য ব্যবহৃত পাত্র অন্যান্য কাজে ব্যবহার করতে নিষেধ করলেন তখন তাঁক বলা হল, আমাদের সবার নিকট তো পান পাত্র নেই। তখন তিনি কলসী ব্যবহারের অনুমতি দিলেন। তবে মুযাফ্ফাত (আলকাতরার প্রলেপযুক্ত পাত্র) ব্যতীত। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮৪)
৬৭/৪ পরিচ্ছেদঃ
নেশা সৃষ্টির সম্ভাবনা থাকলে যারা কাঁচা-পাকা খেজুর একত্রে মিলানোকে নাজায়েয মনে করেন। এমনি দু'প্রকার তরকারীও এক তরকারীতে পরিণত করা নাজায়েয
১৯৩৭
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : نَهَى النَّبِيُّ (ﷺ) أَنْ يُجْمَعَ بَيْنَ التَّمْرِ وَالزَّهْرِ، وَالتَّمْرِ وَالنَّبِيبِ، وَلْيُنبَذْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَةٍ.
আবু কাতাদা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ নবী (ﷺ) কাঁচা, পাকা ও শুকনো খেজুর এবং কিশমিশ একত্রে মিশিয়ে ভিজাতে নিষেধ করেছেন। তিনি আরো বলেনঃ প্রত্যেকটি যেন আলাদাভাবে ভিজানো হয়। (আলোকিত প্রকাশনীঃ ১৮৮৫)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ দুই প্রকার শস্য এক সাথে মিশালে যদি নেশা এসে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা অপচয়ের সম্ভাবনা থাকে তাহলে এরূপ করা নিষিদ্ধ। উপরোক্ত সম্ভাবনা না থাকলে একাধিক খাদ্যদ্রব্য এক সাথে মিশিয়ে খেলে কোন অসুবিধা নেই।