hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৭৫. কিতাবুল কাদর

مختصر صحيح البخاري

৭৫/১ পরিচ্ছেদঃ

আল্লাহর জ্ঞান মোতাবেক (লিখে) কলমের কালি শুকিয়ে গেছে

২১৩৭
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللهِ ، أَيُعْرَفُ أَهْلُ الجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ؟ قَالَ: (نَعَمْ قالَ : فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ؟ قالَ : كُلِّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ، أَوْ : لِمَا يُسِّرَ لَهُ) .
ইমরান বিন হুসাইন (রাঃ)থেকে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি বললঃ হে আল্লাহর রাসূল! জাহান্নমীদের থেকে জান্নাত বাসীদের চিনতে পারা যাবে কি? তিনি বললেনঃ হ্যাঁ। প্রশ্নকারী বললঃ তাহলে মানুষ আমল করবে কেন? তিনি বললেনঃ প্রত্যেকটি মানুষ তাই করবে, যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। অথবা তার জন্য যা সহজ করা হয়েছে। (আলোকিত প্রকাশনীঃ ২০৮৩)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ যেহেতু কোন মানুষ জানে না যে, তার ঠিকানা কোথায়, জান্নাত না জাহান্নাম? তাই তার উচিত আমল করতে থাকা। যা আদেশ করা হয়েছে, তা বাস্তবায়ন করা আর যা থেকে নিষেধ করা হয়েছে, তা থেকে বিরত থাকা। কেননা সৎ আমল হচ্ছে পরিণাম উত্তম হওয়ার আলামত; চূড়ান্ত ফয়সালাকারী নয়। কেননা আল্লাহ্ ছাড়া অন্য কেউ কারও শেষ পরিণতি সম্পর্কে অবগত নন।
৭৫/২ পরিচ্ছেদঃ

আল্লাহর বাণীঃ আল্লাহর ফয়সালা অবশ্যই সংঘটিত ও কার্যকর হবে

২১৩৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قالَ : لَقَدْ خَطَبَنَا النَّبِيُّ (ﷺ) خُطْبَةً، ما تَرَكَ فِيهَا شَيْئًا إِلَى قِيَامِ السَّاعَةِ إِلا ذَكَرَهُ، عَلِمَهُ مَنْ عَلِمَهُ وَجَهِلَهُ مَنْ جَهِلَهُ ، إنْ كُنْتُ لأَرَى الشَّيْءَ قَدْ نَسِيتُ، فَأَعْرِفُ مَا يَعْرِفُ الرَّجُلُ إِذَا غَابَ عَنْهُ فَرَآهُ فَعَرَفَهُ .
হুযায়ফা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একদা নবী (ﷺ) আমাদের সামনে এমন একটি ভাষণ দিলেন, যে ভাষণে তিনি কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে তার সবই বর্ণনা করেছেন। যে মনে রাখার সে মনে রেখেছে আর যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। আমি কোন কথা ভুলে গেলে ঐ বিষয়ের কিছু দেখলেই তেমনি স্মরণ হয়, যেমন কোন ব্যক্তির আড়ালে কোন কিছু চলে গেলে ভুলে যায়, কিন্তু তা দেখলেই সেটা তার মনে পড়ে এবং চিনতেও পারে। (আলোকিত প্রকাশনীঃ ২০৮৪)
৭৫/৩ পরিচ্ছেদঃ

মানত বান্দাকে এক তাকদীর থেকে অন্য তাকদীরের দিকে নিয়ে যায়

২১৩৯
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ: (لَا يَأْتِي ابْنَ آدَمَ النَّذْرُ بِشَيْءٍ لَمْ يَكُنْ قَدْ قَدَّرْتُهُ، وَلَكِنْ يُلْقِيهِ الْقَدَرُ وَقَدْ قَدَّرْتُهُ لَهُ، أَسْتَخْرِجُ بِه مِنْ الْبَخِيلِ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আল্লাহ্ তাআলা বলেছেনঃ নযর (মানত) বান্দাকে এমন কিছু এনে দেয়না, যা আমি তার ভাগ্যে লিপিবদ্ধ করে দেইনি। তবে তাকদীর আদম সন্তানকে ঐ মানতের দিকে নিয়ে যায়, যা আমি তার জন্য নির্ধারণ করেছি। আর আমি মানতের মাধ্যমে কৃপণের কিছু মাল বের করে আনি। (আলোকিত প্রকাশনীঃ ২০৮৫)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ বখীল কখনও দান করতে চায়না। সে যখন বিপদে ও মসীবতে আক্রান্ত হয়, তখন নযর পেশ করে। অথচ তাকদীরের লিখন অনুযায়ী সে বিপদ দূর হয়ে যায়। মোট কথা মানত তাকদীরে নির্ধারিত কল্যাণ ব্যতীত অন্য কোন কল্যাণ আনয়ন করে না বা কোন বিপদ দূর করেনা। তবে এর মাধ্যমে কৃপণকে কিছু খরচ করানো হয়৷
৭৫/৪ পরিচ্ছেদঃ

মাসুম সেই ব্যক্তি, যাকে আল্লাহ্ রক্ষা করেন

২১৪০
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قال: (مَا اسْتُخْلِفَ خَلِيفَةٌ إِلَّا لَهُ بِطَانَتَانِ : بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْخَيْرِ وَتَحُصُّهُ عَلَيْهِ، وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُهُ عَلَيْهِ وَالمَعْصُومُ مَنْ عَصَمَ اللهُ).
আবু সাঈদ খুদরী (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যখন কোন ব্যক্তিকে খলীফা নিযুক্ত করা হয় তখন তার জন্য দু'দল পরামর্শদাতা থাকে। একদল পরামর্শদাতা তাকে ভাল কাজের আদেশ দেয় এবং তাকে ভাল কাজের প্রতি উৎসাহ প্রদান করে। আরেক দল তাকে খারাপ ও অন্যায় কাজের আদেশ দেয় এবং তার প্রতি উৎসাহিত করে। মাসুম সেই ব্যক্তি, আল্লাহ্ যাকে রক্ষা করেন৷ (আলোকিত প্রকাশনীঃ ২০৮৬)