মুখতাসার সহীহ আল-বুখারী
৬৮. কিতাবুল মারযা (রোগাক্রান্ত ব্যক্তিদের বর্ণনা)
مختصر صحيح البخاري
৬৮/১ পরিচ্ছেদঃ
রোগ গুনাহ্এর কাফ্ফারা
১৯৪৯
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ (ﷺ) قال : (ما يُصِيبُ المُسْلِمَ ، مِنْ نَصَب وَلا وَصَبٍ، وَلَا هُمْ وَلَا حَزَنٍ وَلَا أَذَى وَلا غَمْ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلَّا كَفَّرَ اللهُ بِهَا مِنْ خَطَايَاهُ) .
আবু সাঈদ খুদরীথেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ মুসলিম কোন ক্লান্তি, কষ্ট, উদ্বেগ, দুশ্চিন্তা, নির্যাতন ও বিষণ্নতার শিকার হলে, এমনকি কাঁটাবিদ্ধ হলেও এর বদলে আল্লাহ্ তাআলা তার গুনাহ্ মাফ করে দেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৯৭)
১৯৫০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ) : (مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ الخَامَةِ مِنَ الزَّرْعِ، مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ كَفَأَتْهَا، فَإِذَا اعْتَدَلَتْ تَكَفَّا بِالْبَلَاءِ وَالْفَاجِرُ كَالْأَرْزَةِ، صَمَّاءَ مُعْتَدِلَةٌ، حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ মুমিন হচ্ছে শস্য ক্ষেত্রের কোমল চারা গাছের ন্যায়। কোন দিক থেকে হাওয়া আসলেই সে নুয়ে পড়ে। আবার সোজা হতে না হতেই বিপদ এসে কাত করে ফেলে। এভাবে ঈমানদার বালা-মসীবতের সময় ঝুকে পড়ে। আর পাপিষ্ট বিরাট মজবুত বৃক্ষের মত। তা সোজা হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে (বাতাসে কাত হয় না)। কিন্তু আল্লাহ্ তাআলা যখন চান সমূলে উৎপাটিত করেন। (আলোকিত প্রকাশনীঃ ১৮৯৮)
১৯৫১
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ) .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ্ যার কল্যাণ চান, তাকে বালা-মসীবতে ফেলেন৷ (আলোকিত প্রকাশনীঃ ১৮৯৯)
৬৮/২ পরিচ্ছেদঃ
রোগের প্রচন্ডতা
১৯৫২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ : مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ عَلَيْهِ الْوَجَعُ مِنْ رَسُولِ اللهِ (ﷺ).
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর চেয়ে রোগযন্ত্রনা বেশী ভোগ করতে আর কাউকে দেখিনি। (আলোকিত প্রকাশনীঃ ১৯০০)
১৯৫৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ : أَتَيْتُ النَّبِيَّ (ﷺ) فِي مَرَضِهِ، وَهُوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا، وَقُلْتُ: إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا، قُلْتُ: إِنَّ ذَاكَ بِأَنَّ لَكَ أَجْرَيْنِ؟ قَالَ: (أَجَلْ، مَا مِنْ مُسْلِم يُصِيبُه أَذًى إِلا حَانَّ اللَّهُ عَنْهُ خَطَايَاهُ، كما تَحَاتُ وَرَقُ الشَّجَر).
আব্দুল্লাহ্ বিন মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাঁর মুমূর্ষ অবস্থায় আগমণ করলাম। তখন তিনি কঠিন জ্বরে আক্রান্ত ছিলেন। আমি বললামঃ আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন। আপনি এর বিনিময়ে দ্বিগুণ ছাওয়াব হাসিল করবেন। তিনি বললেনঃ হ্যাঁ, যে কোন মুসলিম কষ্টে পতিত হলে আল্লাহ্ তার বিনিময়ে গুনাসমূহ ঝরিয়ে দেন। যেমন বৃক্ষ হতে পাতা ঝরে যায়। (আলোকিত প্রকাশনীঃ ১৯০১)
৬৮/৩ পরিচ্ছেদঃ
মৃগী রোগীর ফজীলত
১৯৫৪
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ ابْن عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ قَالَ لِبَعْض أَصْحَابِهِ : أَلَا أُرِيكَ أَمْرَأَةٌ مِنْ أَهْلِ الجنَّةِ؟ قَالَ : بَلَى ، قال : هذه المَرْأَةُ السَّوْدَاءُ، أَنتِ النَّبِيَّ (ﷺ) فَقَالَت : إِنِّي أَصْرَعُ، وَإِنِّي أَتَكَشَفُ، فَادْعُ اللَّهَ لي، قَالَ : إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الجَنَّةُ . وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ). فَقَالَتْ: إِنِّي أَصْبِرُ، فَقَالَتْ: إِنِّي أنكَشَفُ، فَادْعُ اللَّهَ أَنْ لَا أَتَكَشَفَ، فَدَعَا لَهَا .
আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি তাঁর কোন এক সাথীকে বললেনঃ আমি কি তোমাদেরকে একজন বেহেশতী মহিলা দেখাবো না? আবু রাবাহ বলেনঃ আমি বললামঃ হ্যাঁ দেখান। তিনি বললেনঃ এই কালো মহিলাটি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সান্নামের নিকট এসে বললঃ আমি মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকি এবং আমার সতর (জামা) খুলে যায়। আপনি আমার জন্য আল্লাহর নিকট দুআ করুন। নবী (ﷺ) বললেনঃ তুমি ইচ্ছা করলে সবুর করতে পার। তোমার জন্য রয়েছে জান্নাত। আর তুমি চাইলে আমি দুআ করবো। যেন আল্লাহ তোমাকে সুস্থ করে দেন। তখন সেই মহিলাটি বললঃ আমি তাহলে সবর করবো। এরপর সে বললঃ আমার সতর (কাপড়) খুলে যায়। আপনি আমার জন্য আল্লাহর কাছে দু'আ করুন, যেন আমার সতর (জামা) না খুলে। নবী সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দু'আ করলেন। (আলোকিত প্রকাশনীঃ ১৯০২)
৬৮/৪ পরিচ্ছেদঃ
দৃষ্টিশক্তি লোপপ্রাপ্ত ব্যক্তির ফজীলত
১৯৫৫
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ (ﷺ) يَقُولُ : (إِنَّ الله تعالى قالَ : إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ ، عَوَّضْتُهُ مِنْهُمَا الجَنَّةَ). يُرِيدُ : عَيْنَيْهِ .