মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু
مختصر صحيح البخاري
৪/১ পরিচ্ছেদঃ
অযু ব্যতীত নামায কবুল হয়না
১১০
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : قال : قَالَ رَسُولُ اللَّهِ (ﷺ): (لاَ تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ). قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ : مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟ قَالَ : فَسَاءٌ أَوْ صُرَاطٌ .
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যার হদছ হয়ে গেছে (অযু ছুটে গেছে) সে ব্যক্তি পুনরায় অযু না করা পর্যন্ত তার নামায কবুল হবেনা। হাজরামাওতের অধিবাসী এক লোক আবু হুরায়রা (রাঃ) কে জিজ্ঞেস করলঃ হদছ কাকে বলে? উত্তরে আবু হুরায়রা (রাঃ) বললেনঃ পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের হওয়া। (আলোকিত প্রকাশনীঃ ১১১)
৪/২ পরিচ্ছেদঃ
অযুর ফজীলত
১১১
মুখতাসার সহীহ আল-বুখারীوَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رسولَ اللَّهِ (ﷺ) يَقُولُ : (إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمِ الْقِيَامَةِ غُرَّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ).
আবু হুরায়রা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি, আমার উম্মতকে কিয়ামতের দিন যখন ডাকা হবে তখন অযুর নিদর্শন স্বরূপ তাদের কপাল ও হাত-পা চকচক করতে থাকবে। সুতরাং যে চায় তার উজ্জ্বলতা বৃদ্ধি করতে, সে যেন তা বাড়িয়ে নেয়। (আলোকিত প্রকাশনীঃ ১১২)
৪/৩ পরিচ্ছেদঃ
অযু ছুটে যাওয়ার সন্দেহ হলেই অযু করতে হবেনা। যতক্ষণ না অযু ছুটে যাওয়ার দৃঢ় বিশ্বাস হয়
১১২
মুখতাসার সহীহ আল-বুখারীعَنْ عَبْدِ اللَّهِ بن يَزِيْدِ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ : أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ : الرَّجُلَ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْء فِي الصَّلاةِ؟ فَقَالَ : (لَا يَنْفَتِلْ - أَوْ : لا يَنْصَرِفْ - حَتَّى يَسْمَعَ صَوْنًا أَوْ يَجِدَ رِيحًا) .
আদুল্লাহ ইবনে যায়েদ আনসারী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একবার তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলেন, যার নামাযের মধ্যে অযু নষ্ট হওয়ার সন্দেহ হয়৷ তিনি বললেনঃ সে নামায ছাড়বেনা, যতক্ষণ পর্যন্ত সে শব্দ না শুনবে অথবা গন্ধ না পাবে৷ (আলোকিত প্রকাশনীঃ ১১৩)
৪/৪ পরিচ্ছেদঃ
হালকাভাবে অযু করা
১১৩
মুখতাসার সহীহ আল-বুখারীعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُما : أَنَّ النَّبِيَّ (ﷺ) نَامَ حَتَّى نَفَخَ . صَلَّى وَلَمْ يَتَوَضَّأُ وَرُبَّما قال : اصْطَجَعَ حتَّى نَفَخَ ثُمَّ قام فَصَلَّى.
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ একদা নবী (ﷺ) নিদ্রা গেলেন। নিদ্রার কারণে নাকের আওয়াজ বের হতে লাগল। অতঃপর জাগ্রত হয়ে অযু না করেই তিনি নামায আদায় করলেন। হাদীছের বর্ণনাকারী কখনও বলেছেনঃ তিনি চিৎ হয়ে শুয়ে নিদ্ৰা গেলেন। নিদ্রার কারণে নাক থেকে আওয়াজ বের হতে লাগল। অতঃপর তিনি উঠে নামায আদায় করলেন। (আলোকিত প্রকাশনীঃ ১১৪)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ ইমাম বুখারী এখানে অযু না করা দ্বারা ভালভাবে অযু না করার অর্থ নিয়েছেন।