hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৫. কিতাবুস্‌ সাদক্বাতুল ফিত্‌র

مختصر صحيح البخاري

২৫/১ পরিচ্ছেদঃ

সাদাকাতুল ফিতর বা ফিতরা

৭৬৬
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : فَرَضَ رَسُولُ اللهِ (ﷺ) زَكَاةَ الْفِطْرِ . صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى الْعَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنثى، وَالصَّغِيرِ وَالْكَبِيرِ، مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاةِ .
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক স্বাধীন- ক্রীতদাস, নারী-পুরুষ, ছোট-বড় মুসলমানের উপর যাকাতুল ফিতর এক 'সা' পরিমাণ খেজুর বা যব ফরয করেছেন। তিনি লোকদের ঈদের নামাযে বের হওয়ার পূর্বেই তা আদায় করার আদেশ দিয়েছেন। (আলোকিত প্রকাশনীঃ ৭৫৪)
২৫/২ পরিচ্ছেদঃ

ঈদের নামাযের পূর্বেই ফিতরা আদায় করা

২৫/৩ পরিচ্ছেদঃ

ছোট-বড় সকলের উপর ফিতরা আদায় করা ওয়াজিব

৭৬৮
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُما قَالَ : فَرَضَ رَسُولُ اللَّهِ (ﷺ) صَدَقَةَ الْفِطْرِ، صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ صَاعًا مِنْتَمْرِ، عَلى الصَّغِيرِ وَالْكَبِير، والحُرِّ والمَمْلُوكِ .
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক ছোট- বড়, স্বাধীন-ক্রীতদাস সকল মুসলমানের উপর এক 'সা' পরিমাণ যব অথবা এক 'সা' পরিমাণ যাকাতুল ফিতর ফরয করেছেন। (আলোকিত প্রকাশনীঃ ৭৫৬)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ কোন দেশের মানুষ বছরের অধিকাংশ সময় যে খাদ্য গ্রহণ করে সে খাদ্য দিয়ে ফিতরা দিতে হবে। বর্তমানে প্রচলিত ওজন অনুযায়ী এক 'সা' মোটামুটি আড়াই কেজির সমপরিমাণ। টাকা দিয়ে ফিতরা দেয়া সহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়৷