hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৮২. মুরতাদ এবং বিদ্রোহীদেরকে তাওবা করানো ও তাদের সাথে যুদ্ধ করা

مختصر صحيح البخاري

৮২/১ পরিচ্ছেদঃ

আল্লাহর সাথে শির্ক করার গুনাহ্

২১৭৫
মুখতাসার সহীহ আল-বুখারী
সহিহ হাদিস
عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ: قالَ رَجُلٌ : يَا رَسُولَ اللهِ ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا في الجَاهِلِيَّةِ؟ قَالَ: (مَنْ أَحْسَنَ فِي الإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلَامِ يُؤَاخَذُ بِالأَوَّلِ وَالآخِرِ).
আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেনঃ এক লোক বললঃ হে আল্লাহর রাসূল! আমরা জাহেলী যামানায় যে গুনাহ্ করেছি, তার জন্যও কি আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর ভাল আমল করবে, তাকে জাহেলী যামানায় কৃত গুনাহ্ এর জন্য পাকড়াও করা হবে না। আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মন্দ আমল করবে, তাকে পরের এবং পূর্বের সকল গুনাহ্ এর জন্যই পাকড়াও করা হবে। (আলোকিত প্রকাশনীঃ ২১২২)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
টিকাঃ এখানে মন্দ আমল দ্বারা কুফর ও শির্কের পর্যায়ের আমল উদ্দেশ্য। যার ফলে তার সকল পূণ্য বিনষ্ট হয়ে যাবে এবং সেই সাথে পূর্বের পাপগুলোও হিসাবে ধরা হবে।